ডোপিং কেলেঙ্কারিতে জড়ানোয় পুরো রাশিয়াকেই রিও অলিম্পিকে নিষিদ্ধ করার জোর দাবি উঠেছিল। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দেশটি। তাদের সার্বিকভাবে নিষিদ্ধ করছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
বরং কোনও ধরনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদি কোনও অভিযোগ না পাওয়া যায় তাহলে সেখানে রাশিয়ার প্রতিযোগীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাশিয়ার ট্র্যাক এন্ড ফিল্ডের অ্যাথলেটদের ওপর রিও অলিম্পিকে নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ ছিল ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ডোপিংয়ে মদদ দিচ্ছে রাশিয়া।
/এফআইআর/








