ফাহাদকে সংবর্ধনা দিয়েছে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৯:১৫আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:১৬

ফাহাদকে সংবর্ধনা দিয়েছে শেখ রাসেল সংযুক্ত আরব আমিরাতে ১৪তম দুবাই আন্তর্জাতিক জুনিয়র দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দেশের কনিষ্ঠতম ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে সংবর্ধনা দিয়েছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। আজ শনিবার তাকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের অপর দুই কৃতী খেলোয়াড় ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পুলিশ সুপার শেখ রেজাউল হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন রাফসান জানি, তিন সহ-সভাপতি মো. মোকাদ্দেছ হোসাইন, মো. জাহাঙ্গীর ইসলাম, এসএম মনিরুজ্জামান মনি, দুই যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ ও শামীম খান, কোষাধ্যক্ষ মো. শাহিন হোসেন ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম