২০২০ অলিম্পিকের আয়োজক টোকিও

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৬:৪০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:৪৫

২০২০ অলিম্পিকের আয়োজক টোকিও তুরস্কের ইস্তাম্বুলকে হারিয়ে ২০২০ সালের অলিম্পিকের আয়োজক হওয়ার সম্মান অর্জন করলো টোকিও। আগামীবার বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি বসবে সূর্যোদয়ের দেশ জাপানে।

চূড়ান্ত ভোটাভুটির আগেই আয়োজক হওয়ার লড়াই থেকে বাদ পড়েছিল মাদ্রিদ। আয়োজক হওয়ার দৌড়ে ছিল তুরস্কের ইস্তাম্বুল ও জাপানের টোকিও।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় ২০২০ সালে অলিম্পিক আয়োজনের অধিকার পেতে খুব একটা বেগ পেতে হয়নি জাপানের রাজধানী টোকিওকে। ইস্তাম্বুলের সঙ্গে টোকিওর ভোটের ব্যবধান ছিল ৬০-৩৬।

২৪ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক আয়োজনের দায়িত্ব এখন টোকিওর কাঁধে। টোকিও হবে প্রথম এশীয় নগর, যারা দ্বিতীয়বারের মতো অলিম্পিক মহাযজ্ঞ আয়োজনের দায়িত্ব পেল।

১৯৪০ সালে একবার অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছিল টোকিও। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা আর হয়ে ওঠেনি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের