ব্রিজ একটি জনপ্রিয় তাস খেলা হলেও ফুটবল-ক্রিকেটের মত হয়তো এখনও বাংলার দর্শকদের মন এখনও ছুঁয়ে উঠতে পারেনি। কিন্তু তাই বলে এই খেলাটি থেমে নেই।
বিশ্বজিৎ সাহা, রাফসান সিদ্দিকি, আমিরুল ইসলাম ও রাশেদুল হাসানরা অবস্থান করছেন ইতালির ২০১৬ ওয়ার্ল্ড ইয়ুথ টিমস চ্যাম্পিয়নশিপে’। বাংলাদেশের জুনিয়র ব্রিজ টিমের হয়ে লাল-সবুজের পতাকা হাতে ইতালি কাঁপানো স্বপ্ন তাদের।
বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সহায়তায় আন্তর্জাতিক পর্যায়ে খেলছে এ চার তরুণ। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহনের কণ্ঠে শোনালো আশার বাণী। তিনি বলেন, 'আমাদের খেলোয়ারদের মেধার ব্যাপারে কোনও সংশয় নেই। তারা তাদের সেরা খেলাটা দিতে পারলেই ভালো অবস্থানে থাকতে পারবে।'
১১ দিনব্যাপী মোট ২১টি সেশনে এবারের জমকালো আসর চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে মোট ২১টি দেশের ৩২ টি দল অংশ নিয়েছে।
/এমআর/








