অলিম্পিকে ভিয়েতনামের হয়ে ইতিহাস গড়েছেন শ্যুটার সুয়ান ভিন হোয়াং। রিওতে ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতে রেকর্ড গড়েছেন তিনি। ফাইনাল রাউন্ডে তিনি সেরা হতে পেছনে ফেলেন ব্রাজিলের ফেলিপে উকে।
শেষ রাউন্ডে হোয়াং ২০২.৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন। স্বাগতিক ফেলিপের পয়েন্ট ছিল ২০২.১। এই দু’জনই সামরিক বাহিনীর সদস্য।
উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে ভিয়েতনাম। কিন্তু গত ৬৩ বছরে অলিম্পিকে কখনও স্বর্ণ জেতা হয়নি তাদের। অবশেষে সেটি পূরণ করলেন সুয়ান ভিন হোয়াং।
/এফআইআর/








