ঢাকা ওমেন্স ম্যারাথনে সুমির শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ২০:০৪আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:১২

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয় ১০ কিলোমিটারের এই ম্যারাথন। ঢাকা ওমেন্স ম্যারাথনের শিরোপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আকতার। ৪৮ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে তিনি দশ কিলোমিটারের দৌড় শেষ করে পেয়েছেন ৩০ হাজার টাকা, ট্রফি, মেডেল ও সনদ।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয় ১০ কিলোমিটারের এই ম্যারাথন। যেখানে ৪৮ মিনিট ২৫ সেকেন্ডে দ্বিতীয় হয়ে বাংলাদেশ নৌবাহিনীর মিরোনা  খাতুন ২৫ হাজার টাকা, ট্রফি, মেডেল ও সনদ লাভ করেন। ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে তৃতীয় হয়ে সেনাবাহিনীর স্মৃতি আকতার ২০ হাজার টাকা, ট্রফি, মেডেল ও সনদ অর্জন করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে, এভারেস্ট একাডেমির আয়োজনে, বাংলাদেশ পুলিশের সহযোগিতায় এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পরিচালনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত হয় এই ম্যারাথন।

এই ম্যারাথনে ২৮৯ জন প্রতিযোগী অংশ নেন এবং আনুষ্ঠানিক সময় ১ ঘণ্টা ২৫ মিনিটের মধ্যে ২০৩ জন প্রতিযোগী ম্যারাথন সম্পন্ন করেন। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের ২৫জন সদস্য এদিন ম্যারাথনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

সকাল সোয়া ৯টায় টিএসসিতে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ম্যারাথন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম চেঙ্গিস ।

 ম্যারাথনটি টিএসসি থেকে শুরু হয়ে যথাক্রমে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক