ফেলপসকে হারিয়ে সোনা জিতলেন সিঙ্গাপুরের 'বিস্ময় বালক'

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ১৪:২২আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৪:২৫

ডানে ফেলপস, বামে জোসেফ স্কুলিং অলিম্পিক সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে পুলে নেমেছিলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। অবশ্য তাতে সফল হননি তিনি। ফেলপসসহ বিশ্বের বাঘা বাঘা সাঁতারুদের হারিয়ে সোনা জিতে নিয়েছেন সিঙ্গাপুরের ২১ বছর বয়সী অখ্যাত জোসেফ স্কুলিং। দ্বিতীয় হয়ে রূপা জিতেছেন ফেলপস।

কিংবদন্তি এই সাঁতারুর ঝুলিতে এখন মোট পদক ২৭টি। যার মধ্যে ২২টি সোনা ৩টি রূপা ও ২টি ব্রোঞ্জ।

২১ বছরের জোসেফ স্কুলিং ১০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে জিতে নিয়েছেন সোনা। সিঙ্গাপুরকে তাদের ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা জিতিয়েছেন এই জোসেফ। ফেলপসসহ তিনজন একইসঙ্গে দ্বিতীয় হয়েছেন।

স্কুলিং ৫০ দশমিক ৩৯ সেকেন্ডে সময় নিয়ে জিতেছেন সোনা। ফেলপস, দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লোস ও হাঙ্গেরির লাসলো শেহ ৫১ দশমিক ১৪ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। ব্রোঞ্জ জেতেনি কেউ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী