রিও অলিম্পিকে ২৩তম স্বর্ণ জিতেছেন মাইকেল ফেলেপস। গেমসের ফাইনালে রেসে পুরুষদের ৪x১০০ মিটার মিডলে রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে এই পদক জয় করেন তিনি।
তার সঙ্গী ছিলেন রায়ান মারফি, কোডি মিলার এবং ন্যাথান আদ্রিয়ান। যেখানে নতুন রেকর্ড করে ৩ মিনিট ২৭.৯৫ সেকেন্ড সময় নিয়েই পদক জেতেন তিনি।
এবারের রিওতে এটি তার পঞ্চম স্বর্ণ। আর অলিম্পিকে এ নিয়ে ২৮টি পদক জিতলেন তিনি।
রিলেতে দ্বিতীয় হয়েছে ব্রিটেন এবং তৃতীয় অস্ট্রেলিয়া।
/এফআইআর/








