ওয়ালটন কাপ বেসবলে চ্যাম্পিয়ন নড়াইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৯:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৯:৪৬

ওয়ালটন কাপ বেসবলে চ্যাম্পিয়ন নড়াইলপ্রথম ওয়ালটন কাপ বেসবলের শিরোপা জিতেছে নড়াইল জেলা। আজ বুধবার বিকালে পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা কমার্স কলেজকে ১০-৩ পয়েন্টে পরাজিত করে শিরোপা জিতে নেয় নড়াইল।

চ্যাম্পিয়ন নড়াইল জেলাকে ১০ হাজার টাকা এবং রার্নাস-আপ দল ঢাকা কমার্স কলেজকে ৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি দলকে ২ হাজার টাকা করে পার্টিসিপেশন মানি দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলুলার ফোন আরঅ্যান্ডডির সিনিয়র সহকারী পরিচালক রাজীবুল আনাম, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান