প্রথম ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৮:২৪আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:২৬

প্রথম ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরণী  প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামীতে আরও দুটি ম্যারাথন আয়োজনের পরিকল্পনা করছে এর আয়োজকরা। আজ বুধবার প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরণীতে এ তথ্য দেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পরিচালনায় এবং এভারেস্ট একাডেমির আয়োজনে গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয় প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথন। এর পুরস্কার বিতরণী আজ বুধবার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে। এ সময় চেঙ্গিস বলেন, ‘আগামী বছরের ৩ মার্চ ঢাকা ওমেন্স ম্যারাথন এবং ১২ আগস্ট যুব ম্যারাথনের আয়োজন করবো আমরা।’

এভারেস্ট একাডেমির চেয়ারম্যান ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম বলেন, ‘প্রায় তিনশ’ মহিলা ম্যারাথনবিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আশাকরি ভবিষ্যতে আরও অধিক সংখ্যক অ্যাথলেট অংশ নেবেন এই ম্যারাথনে।’

ঢাকা ওমেন্স ম্যারাথনে ৪৮ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার। ৪৮ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর মিরোনা আক্তার। এ দু’জনকে ট্রফি ছাড়াও ৩০ ও ২৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর স্মৃতি আক্তার, জেরিন আক্তার ও রুনিয়া আক্তার যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হন। এদেরকে ক্রমানুসারে ২০, ১৫ ও ১০ হাজার টাকার প্রাইজমানি ও মেডেল তুলে দেওয়া হয়।

অ্যাথলেটিক্স ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম