কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ২০:৩৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২০:৪১

কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ শুক্রবার থেকে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কাবাডি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। আজ বুধবার এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘বর্তমানে দুই দেশের মাঝে যে সম্পর্ক বিরাজ করছে তা ভারতে এসে পাকিস্তানের কাবাডি দলের খেলার আদর্শ সময় নয়।’
আইকেএফ সভাপতি দেওরাজ চতুর্বেদি জানিয়েছেন, কাশ্মিরকে কেন্দ্র করে দুই দেশের মাঝে যে অবস্থা তাতে পাকিস্তানকে ভারতে আনা ঠিক হবে না। তার বক্তব্য, ‘পাকিস্তান আইকেএফের গুরুত্বপূর্ণ সদস্য, তবে ভারত-পাকস্তান দুই দেশেরই বৃহত্তর স্বার্থে আমরা পকিস্তানকে টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
এ দিকে এই সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তান কাবাডি ফেডারেশন। তারা জানিয়েছে, পাকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ মানে ‘ব্রাজিল ছাড়া ফুটবল বিশ্বকাপ’! পাকিস্তান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মোহাম্মদ সারওয়ার বলেছেন, ‘পকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ পরিপূর্ণ হতে পারে না, পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ মানে এটি বিশ্বকাপ নয়।’
বাংলাদেশ সহ ১২টি দেশ খেলার কথা ছিল এবারের কাবাডি বিশ্বকাপে, পাকিস্তানের বাদ পড়াতে সংখ্যাটা এখন দাড়ালো ১১তে।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম