ডিআরইউ টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রুমেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৯:০৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৯:০৭

ডিআরইউ টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রুমেল ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায়  আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। আজ দুপুরে ফাইনালে রুমেল খান ২-০ সেটে হারিয়েছেন বাসস-এর সৈয়দ মামুনকে।

এর আগে প্রথম সেমিফাইনালে সৈয়দ মামুন (বাসস) ২-০ সেটে জাফর ইকবালকে (সংগ্রাম) এবং দ্বিতীয় সেমিফাইনালে রুমেল খান ২-০ সেটে মুকিমুল আহসান হিমেলকে (চ্যানেল ২৪) হারিয়ে ফাইনালে পৌঁছান। । তৃতীয় স্থান নির্ধারনী খেলায় মুকিমুল আহসান হিমেল জাফর ইকবালকে হারিয়ে দেন।

সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ছাড়াও কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, সাহাব উদ্দিন সাহাব, রাশিদা আফজালুন নেসা এসময় উপস্থিত ছিলেন।

/আরএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের