মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ইভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৯:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৯:৩০

মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ইভা সাইফ গ্লোবাল স্পোর্টস ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। মানিকগঞ্জের মেয়ে ইভা ১১ খেলায় সাড়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। জাতীয় দাবার এটি ইভার দ্বিতীয় শিরোপা জয়, এর আগে তিনি ২০০০ সালে মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

গতবারের রানার-আপ নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৯ পয়েন্ট নিয়ে এবারও রানার-আপ হয়েছেন। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে ১৮ বারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ হয়েছেন তৃতীয়। ৭ পয়েন্ট নিয়ে মহিলা দাবা সমিতির খেলোয়াড় আহেলী সরকার চতুর্থ স্থান লাভ করেন। জাতীয় মহিলা দাবায় এটাই আহেলীর সর্বোচ্চ সাফল্য।

সাড়ে ৬ পয়েন্ট নিয়ে অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা হয়েছেন পঞ্চম। বেসিক ব্যাংকের সামিহা শারমীন সিম্মী ৬.৫ নিয়ে ষষ্ঠ, রাজশাহীর প্রতিভা তালুকদার ৪.৫ পয়েন্ট পেয়ে সপ্তম, মহিলা দাবা সমিতির জাহানারা হক রুনু ৪.৫ পয়েন্ট পেয়ে অষ্টম, নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসা চার পয়েন্ট নিয়ে নবম ও একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানা ৩.৫ পয়েন্ট পেয়ে হয়েছেন দশম। বিজয়ীদের এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন ইভা ২৫ হাজার টাকা, রানার-আপ শিরিন ২০ হাজার টাকা এবং তৃতীয় রানী হামিদ ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার ও ট্রফি পান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম