শেখ রাসেল স্কুল টিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৯:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:৩৭

শেখ রাসেল স্কুল টিটি শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার বালক দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও কোয়ান্টাম কসমো স্কুল। বালিকা দলগত বিভাগের ফাইনালে উঠেছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মডেল স্কুল। কাল দুই বিভাগেরই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ইডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের সেমিফাইনালে বিকেএসপি ৩-০ সেটে পগজ স্কুল ঢাকাকে এবং  কোয়ান্টাম কসমো স্কুল একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের কাফকো স্কুলকে। অন্যদিকে বালিকা বিভাগের খেলায় নড়াইল সরকারি বালিক উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে পাবনা টেকনিক্যাল স্কুলকে এবং রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ৩-০ সেটে স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়।

এ ছাড়া বালিকা বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী খেলায় স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল ৩-১ সেটে পাবনা টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করে। বালক বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম