মহিলা সাঁতারে কুষ্টিয়া চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১৯:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:০৫

মহিলা সাঁতারে কুষ্টিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতারে ৪০ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা। আর ২০ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে কিশোরগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিন ব্যাপী প্রতিযোগিতার আজ শনিবার ছিল শেষ দিন। দেশের ৩২ টি জেলা হতে সর্বমোট ১৯০ জন খেলোয়াড় বয়স ভিত্তিক ৩টি গ্রুপে (ক গ্রুপ  ০৮-১০ বৎসর, খ গ্রুপ ১১-১২ বৎসর ও গ গ্রুপ ১৩-১৪ বৎসর) ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টগুলো হলো  ৫০ মি. ব্রেস্ট স্ট্রোক, ৫০ মি. ব্যাক স্ট্রোক, ৫০ মি. ফ্রি স্টাইল, ১০০ মি. ব্রেস্ট স্ট্রোক, ১০০ মি. ব্যাক স্ট্রোক, ১০০ মি. ফ্রি স্টাইল, ১০০ মি. বাটার ফ্লাই, ২০০ মি. ইনডিভিজুয়াল মিডেলে।

সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. জিল্লার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী হামিদা বেগম।  আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, সাঁতার সাব-কমিটির সদস্য সচিব লায়লা নূর।

/আরএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম