জাতীয় কুস্তিতে বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১৮:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৮:৪১

চ্যাম্পিয়ন আনসার ও বিজিবি দুইদিন ব্যাপী ৩২তম পুরুষ ও ৬ষ্ঠ মহিলা জাতীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী দিনে মহিলা চ্যাম্পিয়ন দল আনসার পেয়েছে ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ৭টি পদক। পুরুষ বিভাগের  চ্যাম্পিয়ন দল বিজিবি পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।
মহিলা  বিভাগে ২টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ৮টি পদক পেয়ে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী।  পুরুষ বিভাগে  রানার্স আপ আনসার পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মোট ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন জেলা দল, বিভাগীয় দল ও সার্ভিসেস দল থেকে মোট ১৫০জন কুস্তিগীর অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইফাদ মাল্টি প্রোডাক্টস লি: এর প্রতিনিধি ব্র্যান্ড কর্মকর্তা আতিকুর রহমান নাহিদ, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যরা।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ