রবিবার শুরু জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৮:৫০

রবিবার শুরু জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় কাল রবিবার থেকে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো  চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতায় সাঁতারে ছেলে ও মেয়েদের ১৯টি করে মোট ৩৮টি, ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটারপোলোয় ১টি করে স্বর্ণপদক রয়েছে।

এবারের আসরে জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল এবং সাঁতার ক্লাবসহ মোট ৫৯ টি দলের ৩৩৪ জন ছেলে ও ৮৬ জন মেয়ে সাঁতারু অংশ নেবেন। প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে  ২০ লক্ষ টাকা।  

আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে প্রতিযোগতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম বি সাইফ, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম