এশিয়ান টেনিসে শিরোপা জিতলেন জুয়েল রানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ১৯:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:১৪

ছোটদের এশিয়ান টেনিসে শিরোপা জিতলেন জুয়েল বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসে বালক এককের শিরোপা জিতেছেন বাংলাদেশের জুয়েল রানা। শুক্রবার  জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জুয়েল রানা ৬-১, ৬-২ গেমে হারান লাওসের ফাঠিকন কানিয়াফানকে।

এদিকে বালিকা এককের ফাইনালে জিতেছেন কোরিয়ার বোইয়ং জেং। বোইয়ং ৬-২, ৭-৫ গেমে স্বদেশি হাইরিম জাংকে পরাজিত করে এই এককে চ্যাম্পিয়ন হন।

বালক দ্বৈতের ফাইনালে সিংগাপুরের তিমোথি লিম ও বাংলাদেশের সাকিব জুটি  ৬-৪, ৬-৭, ১০-৮ গেমে বাংলাদেশের ফরহাদ রুদ্র ও সৈকত শাহরিয়ারকে হারিয়ে শিরোপা জিতেছেন।

বালিকা দ্বৈতের ফাইনালে কোরিয়ার বোইয়ং ও রাইউ জুটি ৬-২, ৬-২ গেমে কেরিয়ার জাং ও সিম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম