এবার মেজবাহ-শিরিনদের জন্য থাকছে আর্থিক পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩

 এবার মেজবাহ-শিরিনদের জন্য থাকছে আর্থিক পুরস্কার  এতদিন দেশের দ্রুততম মানব-মানবী হয়ে শুধু সম্মান আর খ্যাতিই পেয়েছেন মেজবাহ আহমেদ ও শিরিন আকতার। যদিও ভাগ্যে জোটেনি কোনও আর্থিক পুরস্কার। এবার সেই ধারা থেকে বের হয়েই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জয়যাত্রা ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সে আর্থিক পুরস্কার রেখেছে আয়োজকরা।

এবারের আসরে দ্রততম মানব-মানবী পাবেন নগদ দশ হাজার টাকা পুরস্কার। তিনদিন ব্যাপী জাতীয় অ্যাথলেটিক্সের এবারের পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরই দিয়েছেন আর্থিক পুরস্কারের ঘোষণা।  দেশের ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি ও দেশের সার্ভিসেস দলের প্রায় ছয় শতাধিক পুরুষ ও নারী অ্যাথলেট অংশ নিচ্ছেন এই আসরে। প্রতিদ্বন্দ্বিতা হবে ৩৬টি ইভেন্টে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট রয়েছে। বরাবরের মতো ইলেকট্রনিক টাইমিং ব্যবস্থা অচলই থাকছে! তাই হ্যান্ড টাইমিং দিয়েই মাপা হবে অ্যাথলেটদের সময়।

জাতীয় অ্যাথলেটিক্সের ৪০তম এই আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী