বিজয় দিবস হকির ফাইনালে সেনা-নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫

বিজয় দিবস হকির ফাইনালে সেনা-নৌবাহিনী

মার্সেল বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আজ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে ও দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।  

প্রথম সেমিফাইনালে সেনাবাহিনীর পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমান ৩টি গোল করেন। এর মধ্যে ছিল দুটি ২টি পিসি ও ১টি  পেনাল্টি স্ট্রোক। ফরোয়ার্ড মিলন হোসেন করেন ২টি ফিল্ড গোল, হাসান যুবায়ের নিলয় ও আব্দুল মালেক করেন বাকি দুটি গোল। 

বাংলাদেশ নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি ২টি ফিল্ড গোল এবং রোমান সরকার, মাইনুল ইসলাম ও কৃষ্ণ কুমার দাস একটি করে গোল করে দলকে নিয়ে যান ফাইনালে। বিকেএসপির সোহানুর রহমান এবং রাজিব দাস একটি করে গোল করে ব্যবধান কমান। 

আগামী ২৬ শে ডিসেম্বর সোমবার বেলা পৌনে তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম