বিজয় দিবস হকির চ্যাম্পিয়ন নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭

বিজয় দিবস চ্যাম্পিয়ন নৌবাহিনী মার্সেল বিজয় দিবস হকির শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্যুটআউটে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-২ গোলে হারিয়েছে নৌবাহিনী। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের সময় খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করলে এগিয়ে যায় সেনাবাহিনী। তবে ৯ মিনিট পর নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে আনেন সমতা। সমতায় শেষ হয় নির্ধারিত সময়। পরে শ্যুটআউটে উড়ে নৌবাহিনীর বিজয় পতাকা।

চ্যাম্পিয়ন দল  নৌবাহিনী ৫০ হাজার ও রানার্স-আপ সেনাবাহিনী ৩০ হাজার টাকা প্রাইজমানি পায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সেনাবাহিনীর পুরস্কার খিসা মিমো। আর সর্বোচ্চ গোলদাতা হন সেনাবাহিনীর খোরশেদুর রহমান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. মাহাবুবুল এহসান রানা ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম