অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেরেনা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১০:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১০:৩১

সেমিফাইনাল নিশ্চিতের পর উদযাপন করছেন সেরেনা ফর্মে থাকা জোহানা কোন্তাকে কোনও পাত্তা দিলেন না সেরেনা উইলিয়ামস। ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা অর্জনের লক্ষ্যে নিজেকে ভালোভাবে টিকিয়ে রাখলেন আমেরিকান।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের প্রতিপক্ষকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন সেরেনা। ৩৫ বছর বয়সী তারকা ১০ এইচ ও ২৫ উইনারে মাত্র ৭৫ মিনিটে শেষ করেছেন রড লেভার এরেনার এ লড়াই। বড় বোন ভেনাসের মতো তিনিও সেমিফাইনালের টিকিট পেলেন।

এনিয়ে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেরেনা। তার চোখ এখন মেলবোর্ন পার্কে সপ্তম শিরোপা নেওয়ায়। তাহলে অ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে আবারও র‌্যাংকিংয়ের শীর্ষ আসনটি দখল করবেন এ আমেরিকান।

শেষ চারে সেরেনার প্রতিপক্ষ ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিরজানা লুচিচ-বারোনি। ‍যিনি পঞ্চম বাছাই কারোলিনা প্লিসকোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন। এবারই প্রথম মেলবোর্ন পার্কের সেমিফাইনালে উঠেছেন মিরজানা। সর্বশেষ তার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা হয়েছিল ১৯৯৯ সালের উইম্বলডনে স্টেফি গ্রাফের বিপক্ষে। সূত্র- বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান