থেমে গেল হালিমের বিশ্ব রেকর্ড গড়ার প্রয়াস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৭:২১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৩১
 
হালিম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে আবদুল হালিমের তৃতীয় বিশ্ব রেকর্ড গড়ার প্রয়াস।
 
কাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল মাথায় রেখে সাইকেল চালিয়ে হালিমের তৃতীয় গিনেস বিশ্ব রেকর্ড গড়ার কথা ছিল। হালিমকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল বল মাথায় রেখে সাইকেল চালিয়ে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করার কোনও রেকর্ড গিনেসের নেই। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ সংক্রান্ত একটি আবেদন প্রক্রিয়াধীন আছে বলে এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন কোনও রেকর্ডের পদক্ষেপ না নেওয়াই ভালো।
 
শুক্রবার জানা গেছে নাইজেরিয়ার হ্যারিসন চিনেডু বল মাথায় রেখে ১০৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। গত ২২ নভেম্বর তিনি এই রেকর্ড গড়ার প্রয়াস চালান। তবে গিনেস কর্তৃপক্ষ এখনও এ প্রচেষ্টাকে রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা এখনও এটি যাচাই-বাছাই করছে।
 
২০১১ সালে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার অতিক্রম করে প্রথমবার কীর্তি গড়েছিলেন। এরপর ২০১৫ সালে ২৭.৬২ সেকেন্ডে বল মাথায় নিয়ে রোলার স্কেটিংয়ে করে ১০০ মিটার অতিক্রম করে দ্বিতীয় গিনেস বিশ্ব রেকর্ড গড়েন।
 
/আরএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম