আরচারিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৩

উচ্ছ্বসিত বাংলাদেশের আরচাররা আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে মোট নয়টি স্বর্ণ পদকের ছয়টিই জিতে নিয়েছে বাংলাদেশ। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সোমবার প্রতিযোগিতার শেষ দিনে ছিল বাংলাদেশের জয় জয়কার।

দিনের প্রথম ইভেন্ট রিকার্ভ ছেলেদের এককে সৌদি আরবের ফারেস আলোতাইবি ভূটানের নিমা ওয়াংদীকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক পান। এর পর এই ইভেন্টে মেয়েদের এককে বাংলাদেশের হীরা মনি ৬-৪ সেট পয়েন্টে আজারবাইজানের রামোজানোভা ইয়ালাগুলকে  হারিয়ে দেশকে প্রথম সোনা উপহার দেন। 

রিকার্ভের মেয়েদের দলগত ইভেন্টে শ্যামলী রায়, বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে গড়া বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে পরাজিত করে জিতে নেন শিরোপা।

রিকার্ভে ছেলেদের দলগত স্বর্ণজয়ী রুমান, সানোয়ার ও তামিম এই বিভাগের ছেলেদের দলগত ইভেন্টও শিরোপা জেতে বাংলাদেশ। মো: রুমান সানা, মো: সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভূটানকে হারায়।

কম্পাউন্ড ছেলেদের এককে মালয়েশিয়ার মোহাম্মদ ফিরদাউস বিন ইসা ১৪১-১৪০ স্কোরে স্বদেশি নিক আহমদ ডেনিয়াল বিন মোহাম্মদ কামারুলজামানকে হারান।

মেয়েদের এককে ইরাকের ফাতিমাহ আল মাসহাদানী ১৩৫-১৩৩ স্কোরে ব্যবধানে বাংলাদেশের বন্যা আকতারকে পরাজিত করেন।

রিকার্ভ মিশ্র দলের স্বর্ণজয়ী রুমান সানা ও বিউটি রায় মিশ্র দলগত ইভেন্টেও বাংলাদেশের মো: রুমান সানা ও বিউটি রায় ভূটান আরচারি দলের কিনলি টি-সিরিং ও কারমাকে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়ে ওড়ান বাংলাদেশের শ্রেষ্ঠত্বের পতাকা।

ছেলেদের দলগত ইভেন্টে মো: আবুল কাশেম, মো: নাজমুল হুদা ও মো: মিলন মোল্লার বাংলাদেশ ২১৪-২০৭ স্কোরে হারায় মালয়েশিয়াকে।  

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের মো: আবুল কাশেম মামুন ও সুস্মিতা বনিক ইরাকের আল-দাঘমান এশাক ও ফাতিমাহ আল মাসহাদানীকে ১৪৯-১৪১ স্কোরের ব্যবধানে হারিয়ে জিতে নেন শেষ স্বর্ণ পদকটি।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক