ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। ২৯ তম স্থানে প্রথম রাউন্ড শেষ করা সিদ্দিকুর বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে (-৫) পারে ৬৬ শটে খেলা শেষ করে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

অথচ দিনের সূচনাটা ভালো ছিল না সিদ্দিকুরের। প্রথম হোলেই করে বসেন বোগি। পার ছিল চার শট, পাঁচ শটে শুরু করেন বাংলাদেশের শীর্ষ গলফার। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাননি। ছয়টি বার্ডিতে ৬৬ শটে খেলা শেষ করে উঠে আসেন ষষ্ঠ স্থানে। প্রথম রাউন্ডে পাটিং ভালো হচ্ছিল না বলেছিলেন তিনি। আজ সেই দুর্বলতা কাটিয়ে নিজেকে নিয়ে গেছেন শিরোপা প্রত্যাশীদের তালিকায়।

এদিকে নিজের শীর্ষ স্থান দ্বিতীয় রাউন্ডেও অক্ষুণ্ন রেখেছেন থাইল্যান্ডের জ্যাজ জাতাওয়ানান্দ। (-৪) পার খেলে ৬৭ শটে দ্বিতীয় রাউন্ড শেষ করেন এই নবীন থাই গলফার। প্রথম রাউন্ড শেষ করেছিলেন (-৭) ৬৪ শটে।

দ্বিতীয় স্থানে দিন শুরু করা ভারতের নবীন প্রতিভা শুভঙ্কর শর্মা তার প্রথম দিনের অবস্থান ধরে রেখেছেন। (-৩) পারে ৬৮ শটে খেলা শেষ করেছেন তিনি।

দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষ দশের মাঝে রয়েছেন আরও তিন থাই গলফার। রাতানন ওয়ানানান্দ আছেন তৃতীয় স্থানে। অবশ্য তিনি কিন্তু দিনের সেরা পারফরমার। কারণ (-৭) পারে ৬৪ শটে খেলা শেষ করেন তিনি। যেটি দ্বিতীয় রাউন্ডে আর কেউ পারেননি। অন্য দুই থাই খেলোয়াড় পানিপল পিতারাওয়াত (-৩) ৬৮ শটে শেষ করেছেন দ্বিতীয় রাউন্ডের খেলা। তিনি আছেন চতুর্থ স্থানে। অন্য থাই খেলোয়াড় সুতিজেত কুরামানাপিসান আছেন দশম স্থানে।

সিদ্দিকুরের পরে আরেক বাংলাদেশি গলফার দুলাল হোসেন (-১) পারে ৭০ শটে দিন শেষ করে আছেন ৩০তম স্থানে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম