মালয়েশিয়ান ওপেনে ৪১তম সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭

সিদ্দিকুর-রহমান মালয়েশিয়ার সওজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত মেব্যাংক মালয়েশিয়ান ওপেনে ৪১তম হয়েছেন বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান। আজ রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলে ৭৩ শটে খেলা শেষ করেন। 

৬৯+৬৯+৭৩+৭৩=২৮৪ শটে খেলা শেষ করে সম্মিলিতভাবে ছয়জনের সঙ্গে ৪১তম স্থানে টুর্নামেন্ট শেষ করেন সিদ্দিুকুর।

সিদ্দিকুর নবম হোলে বোগি, ১৪তম হোলে ডাবল বোগি ও ১৬তম হোলে আবারও বোগি করে পিছিয়ে পড়েন। প্রথম দুই রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে তিনি ছিলেন শিরোপা প্রত্যাশীদের তালিকায়। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন ১৭,৪০০ ডলার।

প্যারাগুয়ের ফাব্রিজিও জানোতি ২৬৪ শটে খেলা শেষ করে জিতে নেন শিরোপা। ৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছেন তিনি।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের