বৃহস্পতিবার শুরু হচ্ছে স্কুল বাস্কেটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯

বৃহস্পতিবার শুরু হচ্ছে স্কুল বাস্কেটবল রাজধানীর ১৪টি এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের দুটি মোট ১৬টি স্কুলের অংশগ্রহণে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে প্রাণ বাবল গাম আন্তঃ স্কুল বাস্কেটবল। ১৬টি স্কুলের মাঝে ছেলেদের বিভাগে ও মেয়েদের বিভাগে আটটি দল রয়েছে। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী  টুর্নামেন্ট শেষ হবে  শনিবার।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এই টুর্নামেন্টের  প্রধান পৃষ্ঠপোষক প্রাণ বাবল গাম। সহযোগিতায় থাকছে ট্রিট ডেইরি মিল্ক। 

আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন বলেছেন, ’বেশ কিছু দিন আমরা স্কুল টুর্নামেন্টটা করতে পারিনি, এবার এটি মাঠে ফিরিয়ে আনতে পারাতে আমরা আনন্দিত, আমরা ভালো কিছু ফুটবল খেলোয়াড় খুঁজে পাব।’ 

প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ বাস্কেটবল খেলাকে আরও জনপ্রিয় করা ও তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করার লক্ষ্যে টুনামেন্টের সঙ্গে সম্পৃক্ততার কথা জানান।   

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঈনুল আহসান মঞ্জু, কোষাধ্যক্ষ ওয়াসেফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল আলম ফরহাদ, টুর্নামেন্টের সদস্য সচিব রনজিৎ চন্দ্র দাস,  ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।

টুর্নামেন্টের অংশ নেওয়া স্কুলগুলো হলো-সেন্ট জোসেফ, গ্রিন জেমস, সিজিএস, সেন্ট নিকোলাস, সামারফিল্ড, ম্যানগ্রোভ ইন্টা:, সেন্ট গ্রেগরিজ, ম্যাপললিফ, দিল্লি পাবলিক, ধানমন্ডি টিউটোরিয়াল, গ্রিন হেরাল্ড, স্কলাসটিকা  মিরপুর, আরজত আরাজান স্কুল কিশোরগঞ্জ, সানবীমস, বিএফটিএস, একাডেমিয়া। 

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী