জেমকন গলফে চ্যাম্পিয়ন দুলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৫:৫৮আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৫:৫৮

জেমকন পেশাদার গলফের বিজয়ীদের সঙ্গে প্রধান অতিথি ও অন্যরা জেমকন পেশাদার গলফের শিরোপা জিতেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় গলফার মোঃ দুলাল হোসেন। আজ বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ফাইনাল শেষে দুলাল -১৫ পারে খেলা শেষ করে শিরোপা জিতে নেন। দুলাল পান ১ লাখ ৪৩ হাজার টাকার প্রাইজ মানি। প্রতিযোগিতায় মোট প্রাইজ মানি ছিল ১০ লাখ টাকার। 

দেশের আরেক খ্যাতিমান গলফার জামাল হোসেন মোল্লা -১২ পার খেলে দ্বিতীয় ও জাকিরুজাজামান -৫ পারে তৃতীয় হন। 

প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৬৫ জন গলফার ছাড়াও দশজন শৌখিন ১১ জন সহযোগী সদস্য খেলেন। মেয়েদের বিভাগে সেরা নাসরিন আকতার। টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা ছিল আহসানের হোল ইন ওয়ান বা এক শটেই শেষ করা। এজন্য তাকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। 

প্রধান অতিখি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লে: কর্নেল (অব:) ফারুক খান। তিনি জেমকন গ্রুপ ও বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান, ‘বাংলাদেশের গলফ ধীরে ধীরে বিকশিত হচ্ছে। জেমকন দীর্ঘদিন ধরেই করে আসছে গলফের পৃষ্ঠপোষকতা, এজন্য তারা প্রশংসার দাবিদার। আর অ্যাসোসিয়শেন এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড়দের মানোন্নয়নে ভূমিকা রাখছে।’

দুলাল হোসেনকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। তিনি বলেন গলফের সঙ্গে জেমকন গ্রুপের সংশ্লিষ্টতা অব্যাহত থাকবে, ‘জেমকন গ্রুপের পৃষ্টপোষকতায় এ পর্যন্ত কুর্মিটোলায় দশটি ও যশোরে চারটি গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি গলফ বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে ভুমিকা রাখবে এবং ইতোমধ্যেই তার প্রমাণ গলফাররা রেখেছে। জেমকন গ্রুপ গলফের সঙ্গে ছিল ও থাকবে।’ 

জেমকন গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে দুলাল হোসেনের স্পনসর। দুলাল তাই জেমকন গ্রুপকে ধন্যবাদ দিতে ভোলেননি, ‘স্পনসর ছাড়া একজন গলফারের টিকে থাকা কঠিন। জেমকন গ্রুপ গত ৯ বছর ধরে আমাকে স্পনসর করছে। তাদের পৃষ্টপোষকতায় আমি নিজেকে বিকশিত করেছি, আমি আরও শিরোপা জয় করতে চাই।’ 

অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশন সভাপতি আসিফ ইসমাইল, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জিএম কামরুল ইসলামসহ গলফ সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম