বিওএ’র নির্বাচনে আলোচনায় মুনীর-হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:১২আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:১২

বিওএ’র নির্বাচনে আলোচনায় মুনীর-হারুন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীরের আসন্ন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের (বিওএ) নির্বাচনে উপ-মহাসচিব পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া ও সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের নির্বাচনে অনুপস্থিতি ছিল ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয়।

আজ বিওএ ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সেটি জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা। পৌঁনে ৫টার দিকে মুনীর একাই নিজ মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার গৌতম চন্দ্র পালের কাছে মুনীর যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন, কক্ষের অন্য পাশে দাঁড়ানো ক্রীড়াঙ্গনের পরিচিত কয়েকজন সংগঠক প্রশ্ন করলেন উনি কে? বছর খানেক আগে হকি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে স্থান পেয়ে বিওএ উপ-মহাসচিব পদে নির্বাচন করতে চলেছেন মুনীর, অথচ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেশের সেরা হকি খেলোয়াড়দের একজন আবদুস সাদেক করছেন সদস্য পদে নির্বাচন! 

উপ-মহাসচিব পদে  নন-অলিম্পিক ক্যাটাগরিরর একটি পদ রয়েছে।  যেখানে একমাত্র প্রার্থী নজীব আহমেদ, তিনি বিওএ’র প্যাট্রনের কাউন্সিলর। এখানে তিনি একমাত্র প্রার্থী হওয়াতে তিনি নির্বাচিত হতে চলেছেন। বাকি দুটি পদের জন্য ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান কোহিনুনের বিপক্ষে লড়বেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনীর ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। উল্লেখ্য, অপু এর আগে মহাসচিব পদে নির্বাচনের ঘোষণা দিয়েও তা থেকে সরে আসেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন স্কয়ার গ্রপের কর্ণধার অঞ্জন চৌধুরী পিন্টু ও মাহববু আরা গিনি। সহ-সভাপতি পদে পিন্টু নন অলিম্পিয়ান ও গিনি মহিলাদের জন্য সংরক্ষিত পদে একক  প্রার্থী।  বাকি তিনটি পদে লড়বেন চারজন, এরা হলেন- বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভপতি নাজিম উদ্দিন চৌধুরী,  বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও মিজানুর রহমান মানু।

কোষাধ্যক্ষ পদে জমবে ভোটের লড়াই। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটিতে এই দায়িত্ব পালন করছেন। তার  প্রতিপক্ষ ইমতিয়াজ খান বাবুল, যিনি এতদিন ছিলেন উপ-মহাসচিব। 

ফুটবল ফেডারেশনের সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর নির্বাচন করছেন সদস্য পদে। এ বিভাগে অলিম্পিক অধিভুক্ত ফেডারেশনের ১৩টি পদেও জন্য লড়ছেন ১৪ জন। বিওএ’র আঞ্চলিক অ্যাসোসিয়েশনের তিনটি  সদস্য পদের জন্য জন্য লড়ছেন মর্তুজা রশিদি দারা, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, মাহমুদ জামাল, দেওয়ান শফিউল আরেফিন টুটুল। বিসিবির সাবেক পরিচালক ও আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক টুটুলের জন্য এটি একটি ’প্রেস্টিজ ইস্যু’।

হারুনুর রশিদ বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হওয়ার পর তার বিভিন্নমুখী ব্যস্ততার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন বলে শোনা গেলেও হারুন তা স্বীকার করেননি, বলেছেন, ‘আসলে ব্যস্ততা বেড়েছে,  এটি ঠিক; তবে এটি মুখ্য কারণ নয়। বিওএর নির্বাচনের অভ্যন্তরীণ পরিবেশ ভালো না, আমি এর চেয়ে বেশি কিছু বলব না’।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম