বিপিজিএ কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাদল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৮:১৮আপডেট : ০৪ মে ২০১৭, ১৮:২৪

বিপিজিএ কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাদল হোসেন চার দিনব্যাপী বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল হোসেন।  আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোহাম্মদ দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লা।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, এমপি। নভোএয়ার -এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে।

কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২৩টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৯০ জন গলফার অংশ নেন। এর মধ্যে ৮০ জন ছিলেন প্রফেশনাল ও ১০ জন অ্যামেচার গলফার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান,পরিচালক মেজর (অব)ইকবাল কবির, বিপিজিএ’র প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব) জি এম কামরুল ইসলাম।

 /সিএ/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে