দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-নাদাল

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৭, ১১:১৭আপডেট : ৩০ মে ২০১৭, ১১:২১

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-নাদাল কিংবদন্তি আন্দ্রে আগাসিকে কোচ বানিয়েছিলেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনকে ঘিরেই নতুন এই কোচের অধীনে কাজ শুরু করেছিলেন। যার ফলটা প্রথমার্ধেই দিয়ে দিলেন সার্বিয়ান তারকা। স্প্যানিশ তারকা মার্সেল গ্রানোলের্সকে সহজে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এগিয়ে গেছেন আরেক ফেভারিট রাফায়েল নাদালও। দশম ফ্রেঞ্চ ওপেনের লক্ষ্যে ভালোভাবেই কোর্টে জবাব দিচ্ছেন তিনি।

বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ গত মাসেই পুরনো কোচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। আর আগাসিকে রেখেই ফ্রেঞ্চ ওপেন শুরু করলেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমের জয়ে।

নাদালও জয় পেয়েছেন দাপট দেখিয়ে। ফ্রেঞ্চ তারকা বেনিত পেয়ারকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে।  

আগাসির অধীনে প্রথম জয় কেমন লাগছে সার্বিয়ান জোকোভিচের? এমন প্রশ্নে তার স্বাভাবিক উত্তর, ‘টেনিসের বাইরেও এবং ভেতরে আমার কাছে তার অনেক কিছুই ভাগাভাগির বিষয় আছে। আমি আসলে সেসব উপভোগ করছি।’

আর শুরুটা দুর্দান্ত করতে পেরে তৃপ্তি ঝরেছে নাদালের কণ্ঠে, ‘শুরুতে জয় পেলে আমি আনন্দিত হই। আর প্রথম রাউন্ডে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু সহজ ছিল না।’

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম