বাংলাদেশ-ভারতের খেলা দেখুন র‌্যাবিটহোলে

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৭, ১৩:০২আপডেট : ১৫ জুন ২০১৭, ১৪:৪৫

বাংলাদেশ-ভারতের খেলা দেখুন র‌্যাবিটহোলে ২০১৫ সালে প্রথমবারের মত ইউটিউবে খেলা লাইভ স্ট্রিমিং শুরু হয় র‌্যাবিটহোল নামের একটি চ্যানেল থেকে। ধীরে ধীরে জনপ্রিয় হওয়া শুরু করলে একটি নিজস্ব প্ল্যাটফর্মের চিন্তাভাবনা শুরু করে তারা। তারই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো বাংলাদেশে এমন একটি অ্যাপ নিয়ে এসেছে র‌্যাবিটহোল, যেখানে লগ-ইন করে বিরতিহীনভাবে দেখা যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ!

বাংলাদেশে অনলাইনে সরাসরি খেলা দেখার প্রথম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে র‌্যাবিটহোল। গত মাসের ২৮ তারিখে গুগল প্লে-স্টোরে রিলিজ পেয়েছে অ্যাপ্লিকেশনটি। যে কোনও অ্যানড্রয়েড স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে অ্যাপটি নামিয়ে উপভোগ করা যায়। অল্প কিছুদিনের মধ্যেই র‌্যাবিটহোলের ডাউনলোড সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। জানা গেছে, কিছু দিনের মধ্যে আইওএস ব্যবহারকারীদের হাতেও পৌঁছাবে অ্যাপটি।

বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে র‌্যাবিটহোল। এরপর থেকে মূল আয়োজনের প্রতিটি ম্যাচই সরাসরি উপভোগ করা যাচ্ছে হাতের মুঠোয়।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই থামবে না র‌্যাবিটহোলের যাত্রা। ভবিষ্যতে বাংলাদেশসহ বিভিন্ন দলের ক্রিকেট সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচও সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখা যাবে অ্যাপটিতে। খেলা নিয়ে বিভিন্ন ধরনের প্রি-ম্যাচ এবং পোস্ট-ম্যাচ আলোচনা এবং ফ্যান-শো যোগ হবে তালিকায়।  

চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলোও হাতের মুঠোয় উপভোগ করতে থাকুন র‌্যাবিটহোলের সঙ্গে।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম