ফাইনালে যেতে পারলেন না জহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ১০:৪৮আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১১:০৩

মোহাম্মদ জহির রায়হান সেমিফাইনালে উঠে দারুণ কীর্তির হাতছানি ছিল মোহাম্মদ জহির রায়হানের সামনে। কিন্তু পারলেন না। আইএএফ বিশ্ব যুব অ্যাথলেটিকসের আসরে বৃহস্পতিবার ৮ জনের মধ্যে পঞ্চম হলেন বাংলাদেশের এই যুব অ্যাথলেট।

কেনিয়ার নাইরোবিতে আগের দিন হিটে তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছিলেন ৪০০ মিটারের সেমিফাইনালে। ওই কীর্তি গড়ার পথে জহির নিজের রেকর্ড লিখেছিলেন নতুন করে। ক্যারিয়ার সেরা ৪৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন। পরদিন সেমিফাইনালের হিটে তার দৌড় শেষ করতে সময় লেগেছে আরও দশমিক ২২ সেকেন্ড বেশি। অর্থাৎ ৪৮.২২ সেকেন্ড সময় লেগেছে তার ফিনিশিং লাইন ছুঁতে। ৪৭.৬৬ সেকেন্ড সময় নিয়ে তাকে পেছনে ফেলে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছেন কেনিয়ার ডেভিড সানায়েক।

১৯৯৮ সালের বিশ্ব যুব গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফি সবশেষ বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ১৯ বছর পর আবারও সেই মুহূর্ত ফিরিয়ে এনেছিলেন জহির ৪০০ মিটারের সেমিফাইনাল নিশ্চিত করে।

গত জুনে ব্যাংককের এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ৪৯.১২ সেকেন্ড সময় নিয়ে নাইরোবির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিলেন জহির। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি। হিটে নিজের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে। কিন্তু ফাইনালে উঠা হলো না ১৭ বছর বয়সীর, হলো না বাংলাদেশের অ্যাথলেটিকসে আরেকটি নতুন ইতিহাস।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম