দারুণ খেলেও পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ২১:৫৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২২:০৮

দারুণ খেলেও পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের সামনে এসেছিল প্রথমবার ইউরোপিয়ান ট্যুর শিরোপা জয়ের সুযোগ। কিন্তু অল্পের জন্য ব্যর্থ হলেন তিনি। পোরশে ওপেনে সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর।

জার্মানির হামবুর্গের গ্রিন ঈগল গলফ কোর্সে প্রথম রাউন্ডে ভালো শুরু করেছিলেন দুটি এশিয়ান ‍ট্যুর জেতা সিদ্দিকুর। কিন্তু পরের রাউন্ডে পিছিয়ে পড়েন বাংলাদেশি তারকা। প্রথম রাউন্ডে ৭০ শটে খেলার পর দ্বিতীয় রাউন্ড শেষ করেন ৬৬ শটে। দ্বিতীয় রাউন্ডের পর সবমিলিয়ে পারের চেয়ে ৮ শট এগিয়ে থেকে লিডারবোর্ডে যৌথভাবে দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে বৃষ্টি ও প্রবল বাতাসে পিছিয়ে পড়েন সিদ্দিকুর। লিডারবোর্ডে ১০ নম্বরে নেমে যান তিনি।

রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ান সিদ্দিকুর। তবে সম্ভাবনা তৈরি করেও সহজ সুযোগ নষ্ট করেন ২০০৭ সালে পেশাদার গলফে নাম লেখানো এই গলফার। সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম (২৭৭ স্ট্রোক) নিয়ে সুইডেনের জোহান এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থেকে শেষ করেন ৩২ বছর বয়সী।

২ কোটি ইউরো প্রাইজমানির এ আসরে গতবারের শিরোপাজয়ী ফ্রান্সের আলেক্সান্দার লেভিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী