ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে বাংলাদেশি গলফার আরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৮:০৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৮:৪০

আরাফ শার্ড বাংলাদেশি গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে যোগ দিচ্ছেন আরাফ শার্ড। আগামী ৩ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও স্পেনে হবে টুর্নামেন্টটি। 

২০১১ সালে লুটার ওরথ অ্যামেচার চ্যাম্পিয়নশিপসহ ইংলিশ গলফে ছয়বার বিজয়ী হয়েছেন আরাফ। এছাড়া পেশাদার গলফার হিসেবে তিনি দুইবার শিরোপা জিতেছেন এবং পাঁচবার সেরা দশে জায়গা পান। ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডে জামেগা প্রো ট্যুরে খেলবেন তিনি। 

আরাফ বলেন, ‘কোয়ালিফাইং স্কুলে অংশ নেওয়ার আগে এ ইভেন্টে খেলে নিজেকে ঝালাই করে নিতে চাই আমি এবং সেখানে ভালো করব আশা করি।’ ৭ আগস্ট থেকে ইংল্যান্ডের মিল্টন কেনিসে জামেগা প্রো ট্যুর উইন্ডমিলহিল ওপেন খেলবেন তিনি।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের