ক্রীড়ালেখক সমিতির জাহাঙ্গীর আলম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৫

জাহাঙ্গীর আলম বছর খানেক আগে গল ব্লাডার অপারেশনের সময় শরীরে ধরা পড়ে ক্যান্সারের জীবাণু। এরপর থেকে ছিলেন চিকিৎসাধীন। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মেনে জাহাঙ্গীর আলম চলে গেলেন না ফেরার দেশে। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) এই সদস্য মারা যান বুধবার সকালে।

৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া জাহাঙ্গীর রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে। শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি পপুলার হাসপাতালে। আর ফেরা হয়নি বাসায়, বুধবার সকাল সাড়ে ১০টায় চলে যান পৃথিবী ছেড়ে।

মৃত্যুর আগে জাহাঙ্গীর আলম কর্মরত ছিলেন ঢাকা ব্যাংকে। ব্যাংকিং পেশায় যোগ দেওয়ার আগে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। পেশা বদলের পরও লেখালেখি অব্যাহত ছিল তার। ক্রীড়াজগৎ পত্রিকায় নিয়মিত লিখতেন। এছাড়া খেলা ও সাহিত্য বিষয়ক বেশ কয়েকটি বই আছে তার।

বুধবার বাদ মাগবির দক্ষিণ মুগদা মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে মুগদা কবরস্থানে দাফন করা হয় জাহাঙ্গীরকে।

তার অকাল মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান