এয়ার পিস্তলে শাকিলের আধিপত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২৩:০২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:০৬

এয়ার পিস্তলে শাকিলের আধিপত্য টানা দ্বিতীয়বারের মতো জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল আহমেদ। ভারতের এসএ গেমসের সোনা জয়ী এই শুটার সোমবার স্কোড় গড়েছেন ২৩৪.৪। একই অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন রূপা ও আব্দুর রাজ্জাক জিতেছেন ব্রোঞ্জ। আনোয়ার ২৩৩.১ ও রাজ্জাকের স্কোর ২১০.৩।

১০ মিটার এয়ার পিস্তল পুরুষ বিভাগের জুনিয়র ইভেন্টে বিকেএসপির পিয়াস হোসেন ২২৯.৩ স্কোর গড়ে জেতেন সোনা। রাজারবাগ রাইফেল ক্লাবের মুস্তাসির আরেফিন ২২৭ স্কোর নিয়ে রূপা ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাখাওয়াত হোসেন ২০৭.৩ স্কোর নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন ১১৪০ স্কোর গড়ে জিতেছেন সোনা। ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধুরী ১১২৯ ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী ১১২৯ স্কোর গড়ে যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ জিতেছেন।

৫০ মিটার রাইফের থ্রি পজিশন পুরুষ বিভাগের জুনিয়র ইভেন্টে বিকেএসপি শুটিং ক্লাবের আবু সুফিয়ান ১১১৩ স্কোর গড়ে ঝুলিতে পুড়েছেন সোনা। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রবিউল ইসলাম ১১০৪ স্কোর গড়ে রূপা ও বিকেএসপি শুটিং ক্লাবের জামিল খান ১০৯৮ স্কোর গড়ে জিতেছেন ব্রোঞ্জ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম