‘জাহাঙ্গীর আলম ছিলেন অন্যদের চেয়ে আলাদা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ২০:২৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২০:২৪

স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন তার পেশা ছিল ব্যাংকিং, কিন্তু নেশা ক্রীড়া সাংবাদিকতা। ব্যাংকিং পেশায় যোগ দেওয়ার আগে দীর্ঘদিন ছিলেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সদস্য জাহাঙ্গীর আলম মারা যান গত ১৩ সেপ্টেম্বর। শনিবার এই সংগঠন আয়োজিত স্মরণসভায় তাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন সবাই।

ক্যান্সারের সঙ্গে অনেক দিন লড়াই করে মাত্র ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন জাহাঙ্গীর আলম। স্মরণসভায় তার বড় ভাই শাহ আলম কাঁদতে কাঁদতে বললেন, ‘মৃত্যুর ক্ষণ গুনছিল জাহাঙ্গীর, কিন্তু কাউকে নিজের যন্ত্রণার ভাগীদার করতে চায়নি, এমনকি পরিবারকেও না। এখানেই অন্যদের চেয়ে আলাদা ছিল সে। সন্তানদের জন্য রেখে যাওয়া লিখিত উপদেশে যেমন ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছে, তেমনি কোনও প্রতিদানের আশা না করে মানুষের উপকার করার কথাও বলে গেছে। আসলে সে ছিল অন্যদের চেয়ে আলাদা।’

সভায় জাহাঙ্গীর আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সতীর্থ ক্রীড়া সাংবাদিক ও লেখকরা। মহানগরী ফুটবল লিগ কমিটি সভাকক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক তিন সভাপতি রেজাউর রহমান সোহাগ, সারওয়ার হোসেন ও রানা হাসান। এছাড়া স্মৃতিচারণ করেন শামীম চৌধুরী, রাহেনুল ইসলাম, তারিক আপন, কাজী ইমরুল কবির সুমন, আরিফ সোহেল ও সৈয়দ মাজহারুল পারভেজ।

সবার বক্তব্যে ফুটে উঠেছে জাহাঙ্গীর আলমের ক্রীড়াপ্রেম, সমিতির প্রতি অনুরাগ আর সততার কথা। তার মতো মেধাবী ব্যক্তির অকালে চলে যাওয়ার আক্ষেপ ছিল প্রত্যেকের কণ্ঠে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম