কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ২১:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২১:৩৪

হেরে গেলেও নিজের পারফরম্যান্সে মামুন সন্তুষ্ট প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতের অভিষেক ভার্মা। ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এমন কঠিন প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেননি বাংলাদেশের আবুল কাশেম মামুন। ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন তিনি।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১৪৮-১৪১ পয়েন্টে হেরে গেছেন মামুন। তবে হেরে গেলেও ‘আর্চারির নড়াইল এক্সপ্রেস’ নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘আজ বাতাস একটু বেশি ছিল, আর আমার অভিজ্ঞতাও তেমন নেই। তাই এ ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। তবে এটাই আমাদের মান, সেজন্য কোয়ার্টার ফাইনালে খেলতে পেরে আমি খুশি।’

মামুনকে হারানো অভিষেকই জিতেছেন স্বর্ণপদক। ফাইনালে তীব্র লড়াই করে তিনি হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জংগোকে। পাঁচ পর্বে ১৫ তীরের লড়াইয়ে ১৪৭-১৪৭ পয়েন্ট সমতা ছিল। এরপর এক তীরের শুট আউটেও ছিল ১০-১০ সমতা। কিন্তু বুলস আইয়ের কাছাকাছি তীর থাকায় অভিষেকের হাতে উঠেছে শিরোপা।

স্বর্ণপদক জিতে মামুনের প্রশংসা করে অভিষেক বলেছেন, ‘মামুন প্রতিভাবান আর্চার। গতকাল ভালো খেললেও আজ বাতাসের জন্য তার সমস্যা হয়েছে। আর অভিজ্ঞতা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে, শেষ পর্যন্ত স্বর্ণপদকও জিতেছি।’

কিম জংগো ব্যর্থ হলেও বুধবারের অন্য তিনটি স্বর্ণপদক জিতেছে দক্ষিণ কোরিয়া। ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে লি সেউন গুন, এই ইভেন্টের মেয়েদের বিভাগে লি ইয়ুন গিওং এবং মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ডে সং ইয়ুন সো শিরোপা জিতেছেন। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম