ছেলের জন্মদিনে কুস্তিগির মায়ের উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩

ছেলে ফিহাদের সঙ্গে ফারজানা মিতু (সৌজন্য ছবি) গত মাসে সার্ভিসেস কুস্তিতে কাঙ্ক্ষিত সাফল্য পাননি, সন্তুষ্ট ছিলেন রুপা নিয়ে। তবে বিজয় দিবস কুস্তিতে স্বর্ণপদক হাতছাড়া হয়নি ফারজানা মিতুর। প্রিয় ইভেন্ট ৬৩ কেজি ওজনশ্রেণিতে সাফল্য পেয়ে মিতু জানালেন, ছেলের প্রথম জন্মদিনে এটাই তার শ্রেষ্ঠ উপহার।

এ বছরের ৪ জানুয়ারি ছেলে ফয়সাল আহমেদ ফিহাদের জন্মদিন। সিজারিয়ান অপারেশনের পর কুস্তির ম্যাটে নেমে তিনি যে একের পর এক চমক দেখাবেন, কে ভেবেছিল? সেনাবাহিনীর সৈনিক মিতুকে ফাইনালে ওঠার জন্য কম বাধা পেরোতে হয়নি। শিরোপা জয়ের পথে হারিয়েছেন পাঁচ জনকে। ফাইনালে জেতার পর তিনি বললেন, ‘সিজারিয়ানের পর আমাকে আগের অবস্থায় ফিরতে অনেক কষ্ট করতে হয়েছে। সন্তান হওয়ার সময় ওজন ছিল ৮২ কেজি। সেখান থেকে ৬৩ কেজিতে নেমে আসা চাট্টিখানি কথা নয়। অনেক পরিশ্রমের পর আগের জায়গায় ফিরতে পেরেছি। সার্ভিসেস কুস্তিতে অল্পের জন্য সেরা হতে পারিনি। বিজয় দিবসে স্বর্ণপদক জিতে খুব ভালো লাগছে।’

বিজয় দিবস কুস্তিতে স্বর্ণপদক জিতেছেন মিতু। ছবি-ফেসবুক প্রথম জন্মদিনে ফিহাদকে স্বর্ণপদক উপহার দিতে পেরে মিতু উচ্ছ্বসিত। বাসায় ফিরে সবার আগে ছেলের গলায় পদক পরিয়ে দিয়েছেন তিনি, ‘আমি পণ করেছিলাম, স্বর্ণপদক জিতে ছেলের গলায় পরিয়ে দেবো। ওর জন্মদিন আসছে, তার আগেই ওকে উপহার দিতে চেয়েছিলাম। আল্লাহর ইচ্ছায় তা করতে পেরেছি, আমি ভীষণ খুশি।’

ঘরোয়া প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণপদক জয়ী মিতু এসএ গেমস আর ইন্দো-বাংলা গেমসে রুপা জিতেছেন। মা হওয়ার পরও কুস্তির মতো কঠিন খেলায় নিয়মিত পদক জিতে চমক দেখিয়ে যাচ্ছেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী