শুক্রবার থেকে জাতীয় অ্যাথলেটিকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২১:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২১:১৮

অ্যাথলেটিকস ফেডারেশনের সংবাদ সম্মেলন আগামী শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৪১তম জাতীয় অ্যাথলেটিকস। এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন প্রায় ৫০০ জন অ্যাথলেট।

প্রায় এক যুগ পর দুই দিনের বদলে তিন দিন ধরে চলবে জাতীয় অ্যাথলেটিকস।  আরেকটি গুরুত্বপূর্ণ দিক, প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিশ্ব অ্যাথলেটিকসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। বুধবার বিকেলে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি এবং এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি দাহলান আল-হামাদ। প্রধান অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করবেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রিন্সিপাল ব্র্যাঞ্চ হাজ্জাজ বিন মাহফুজ প্রমুখ।  

এবারের জাতীয় অ্যাথলেটিকসে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি সহ সব বাহিনী অংশ নেবে। পুরুষ ও নারী অ্যাথলেটরা ৩৬টি ইভেন্টে লড়াই করবেন। পুরুষদের ইভেন্ট ২২টি আর নারীদের ১৪টি। প্রতিযোগিতার সেরা আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবে ২৪ ডিসেম্বর।

প্রতিযোগিতার মোট বাজেট ১৬ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেবে ৮ লাখ টাকা। বাকি টাকা খরচ করা হবে ফেডারেশনের তহবিল থেকে।

সব কিছু ছাপিয়ে আলোচনায় অবশ্য ইলেকট্রনিক টাইমিং মেশিন। জাতীয় অ্যাথলেটিকসের গত সাতটি আসরই হয়েছে হ্যান্ড টাইমিংয়ে। এবার আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পিস্তল ও গুলি ম্যানেজ করা হয়েছে। ফটো ফিনিশার সহ বাকি যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে প্রতিযোগিতার আগে জানা হবে। এমনকি ইলেকট্রনিক টাইমার ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম