রুশ গ্র্যান্ড মাস্টারকে হারালেন জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:২৮

রুশ গ্র্যান্ড মাস্টারকে হারালেন জিয়া দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবায় আগের রাউন্ডে হারের পর ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের জিয়াউর রহমান। রবিবার ভারতের নয়া দিল্লিতে ২৪৭২ রেটিংধারী জিয়া হারিয়েছেন রাশিয়ার গ্র্যান্ড মাস্টার রোজুম ইভানকে, যার রেটিং ২৫৮৫।

অষ্টম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়া সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ৮ খেলায় ৩ পয়েন্ট ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে পেয়েছেন। আবুল কাশেমের পয়েন্ট এক।

অষ্টম রাউন্ডে জিয়া কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইভানের ইংলিশ ওপেনিংয়ের বিপক্ষে খেলে ৫১ চালে জয়ী হন। কাশেম নেপালের মাহারজন দিপককে হারান। তাহসিন ভারতের তরুণ কানইয়ামারালার কাছে ও মিজান ভারতের আরিয়ান রঞ্জনের কাছে হেরে যান।

নবম রাউন্ডে জিয়া খেলবেন নেদারল্যান্ডসের গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম