নবম রাউন্ড শেষে দ্বিতীয় জিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ২০:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৫৫

দাবার চাল দেওয়ার পরিকল্পনা করছেন জিয়া (ছবি: সংগৃহীত) ভারতের নয়া দিল্লিতে ১৮তম দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবার নবম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সোমবার নবম রাউন্ডের খেলায় বাংলাদেশের জিয়া (রেটিং-২৪৭২) নেদারল্যান্ডসের সুপার গ্র্যান্ড মাস্টার ও বাংলাদেশের প্রাক্তন দাবা প্রশিক্ষক সের্গেই তিভিয়াকভকে (রেটিং-২৫৮৪) হারান।

গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ও বগুড়ার মিজানুর রহমান ৩ পয়েন্ট করে এবং মোঃ আবুল কাশেম ২ পয়েন্ট অর্জন করেছেন।

মিজান ভারতের অর্নব কুমার মল্লিককে হারান এবং কাশেম নেপালের মাহারজান দিপকের বিপক্ষে জয় পান। তাহসিন ভারতের পোলাখেরে আরিয়ানের কাছে হেরে যান।

দশম ও শেষ রাউন্ডের খেলা হবে মঙ্গলবার। গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিকায়ন মুরালির বিপক্ষে খেলবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম