ডাবলিনে আটকা পড়েছেন বাংলাদেশি অ্যাথলেট-কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ২২:২৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ২২:৪৫

বাঁ থেকে ম্যানেজার শাহ আলম ও অ্যাথলেট আব্দুর রউফ বৃহস্পতিবার ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হয়েছে আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের আব্দুর রউফ। তার সঙ্গে ম্যানেজার হিসেবে আছেন শাহ আলম। কিন্তু দুজনে আটকা পড়েছেন আয়ারল্যান্ডের ডাবলিনে। ভারী তুষারপাতের কারণে বিমান চলাচল বন্ধ, তাই বার্মিংহামের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না রউফ।

গত ২৭ ফেব্রুয়ারি ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন রউফ ও শাহ আলম। পরের দিন ডাবলিন হয়ে বার্মিংহাম যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ফ্লাইট না ছাড়ায় এক দিন এয়ারপোর্টেও থাকতে হয়েছে বাংলাদেশের দুই প্রতিনিধিকে। 

শেষ পর্যন্ত হোটেল পেলেও ডাবলিন থেকে বেরোতে পারছেন না তারা। ডাবলিন থেকে অ্যাথলেট রউফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ভারী তুষারপাতের কারণে আমরা ডাবলিনে আটকা পড়েছি। চারদিকে শুধু বরফ আর বরফ। এক দিন তো এয়ারপোর্টেও কাটাতে হয়েছে। কী যে হবে বুঝতে পারছি না! শনিবার আমাদের  ফ্লাইট পাওয়ার কথা। দেখা যাক কী হয়। তবে ওয়ার্ল্ড ইনডোরে যে অংশ নিতে পারছি না, তা নিশ্চিত।’ প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল রউফের।

অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বলেছেন, ‘আমাদের দুজন প্রতিনিধি ডাবলিনে আটকা পড়েছে। তবে তাদের বার্মিংহাম যেতেই হবে। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন তাদের সেখানে যেতে বলেছে। প্রতিযোগিতায় অংশ না নিলেও বার্মিংহামে যেতেই হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম