দেশে ফিরছেন ডাবলিনে আটকা পড়া অ্যাথলেট-কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ২০:৩৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:৩৭

বাঁ থেকে ম্যানেজার শাহ আলম ও অ্যাথলেট আব্দুর রউফ গত ১ থেকে ৪ মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল আব্দুর রউফের। কিন্তু ডাবলিনে আটকা পড়ায় প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বাংলাদেশের এই অ্যাথলেট।  রউফের মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা। তার সঙ্গে ফিরবেন ম্যানেজার শাহ আলমও।

ভারী তুষারপাতের কারণে ডাবলিন এয়ারপোর্টে একদিন কাটাতে হয়েছিল দুজনকে। এরপর একদিন হোটেলে কাটিয়ে শেষ পর্যন্ত বার্মিংহাম গেলেও ততক্ষণে প্রতিযোগিতা শেষ! শুধু সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন বাংলাদেশের দুই প্রতিনিধি।

৬০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল রউফের। বার্মিংহাম থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারী তুষারপাতের কারণে ঠিক সময়ে আমরা বার্মিংহাম আসতে পারিনি। যখন পৌঁছেছি ততক্ষণে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য এসেছি। আজ (সোমবার) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেবো। আমার দুর্ভাগ্য, ৬০ মিটারে নাম দিয়েও দৌড়াতে পারলাম না। অথচ আমার প্রস্তুতি ভালো ছিল।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের