ছেলেদের কোচ হয়ে ডালিয়ার ‘ইতিহাস’

তানজীম আহমেদ
০৮ মার্চ ২০১৮, ১৫:০৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:০৪

ডালিয়া আক্তার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের এখন দৃপ্ত পদচারণা। শুধু খেলার মাঠে নয়, সংগঠক হিসেবেও দেশের জন্য অনেক অবদান রাখছেন নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে তাদেরই কয়েকজনকে নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজনে থাকছে হ্যান্ডবল কোচ ডালিয়া আক্তারের কথা।

একজন মেয়ে হয়ে ছেলেদের দলের কোচের দায়িত্ব! শুনতেই কেমন জানি লাগে, মনে হয় ‘অসম্ভব’। তবে ডালিয়া আক্তার ‘অসম্ভব’কে সম্ভব করেছেন। গত জানুয়ারিতে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ঢাকা জেলার কোচ হিসেবে অভিষেক হয়েছিল তার। দলকে পঞ্চম স্থান এনে দেওয়া ডালিয়া ছেলেদের কোচ হয়ে যেমন আলোড়ন তুলেছেন, তেমনি তার খেলোয়াড়ি জীবনও উজ্জ্বল।

নিজের শহর মাদারীপুরে স্কুল হ্যান্ডবলে অংশ নিয়ে খেলাটাকে ভালোবেসে ফেলেন ডালিয়া। একটু বড় হওয়ার পর ঢাকায় চলে আসতে চাইলে বাবা প্রথমে রাজি হননি। কিন্তু মেয়ের কীর্তির কথা চারদিকে ছড়িয়ে পড়লে বাধা দেননি শেষ পর্যন্ত। রাজধানীতে এসে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। তিনি এখন জাতীয় দলের অধিনায়ক, ঢাকা জেলার কোচ আর সাউথ ব্রিজ স্কুলের গেম টিচার।

ডালিয়া বললেন, ‘মাদারীপুর জেলায় স্কুল হ্যান্ডবল দিয়ে আমার ক্যারিয়ার শুরু। ১৯৯৫ সালের ডিসেম্বরে ঢাকায় আসি। ২০০০ সাল থেকে জাতীয় দলে খেলছি। এখন আমি জাতীয় দলের অধিনায়ক। বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছি, সাফল্যও পেয়েছি।’

খেলার পাশাপাশি কোচিং কোর্স, এমনকি রেফারিং কোর্সও করছেন ডালিয়া। হ্যান্ডবল নিয়ে তার অনেক স্বপ্ন, ‘আরও কিছুদিন হ্যান্ডবল খেলে যেতে চাই। তারপর কোচিংয়ে সম্পূর্ণ মনোযোগ দেবো। এ মাসেই জাপানে যাচ্ছি হাই পারফরম্যান্স কোর্স করতে। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই।’

ডালিয়ার সৌভাগ্য, অনেকের মতো তাকে খেলার জন্য খুব বেশি বাধার সামনে পড়তে হয়নি। জাতীয় দলের অধিনায়ক জানালেন, ‘আমার পরিবার থেকে তেমন বাধা আসেনি। হয়তো পরীক্ষার কারণে কখনও-কখনও খেলা হয়নি। বাবা অবশ্য শুরুতে ঢাকায় এসে খেলতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কীর্তির কথা জানার পর আর বাধা দেয়নি।’

পুরুষদের দলে একজন নারীর কোচ হওয়ার কথা শুনলে অনেকেই অবাক হয়। ডালিয়ার কাছে অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়, ‘আমার মতে, একজন কোচের পরিচয় শুধুই কোচ। এখানে ছেলে কিংবা মেয়ে বড় কথা নয়। ঢাকা দলের ছেলেরা আমাকে খুশি মনেই কোচ মেনে নিয়েছে। তারা আমাকে একজন কোচ হিসেবে দ্যাখে, মহিলা হিসেবে নয়। ফেডারেশনও আমাকে সম্মান করে। তবে একজন মেয়ে হয়ে ছেলেদের দলের কোচ হওয়া সোজা কথা নয়। সমাজে পরিবর্তন এসেছে বলেই এটা সম্ভব হয়েছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম