৩৪০ স্বর্ণপদকে ২৬৬০ ক্রীড়াবিদের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ২০:৪৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:৪৮

৩৪০ স্বর্ণপদকে ২৬৬০ ক্রীড়াবিদের লড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। আগামী শনিবার থেকে জাতীয় যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু হবে এখানে। জেলা ও বিভাগ পেরিয়ে সারা দেশ থেকে আসা ২,৬৬০ ক্রীড়াবিদ লড়াই করবেন ৩৪০ স্বর্ণপদকের জন্য। চূড়ান্ত পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১টি ডিসিপ্লিন নিয়ে হবে এই প্রতিযোগিতা। তবে শনিবার থেকে চূড়ান্ত পর্ব হলেও ফুটবল এবং শুটিং ইভেন্ট শুরু হয়েছে আগেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ৫ কোটি টাকা। দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আতশবাজি ও লেজার শো থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে। সবকিছুই গ্যালারিতে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা। আর এই গেমসের মশাল জ্বালাবেন কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণপদক জয়ী আসিফ হোসেন খান।

অনূর্ধ্ব-১৭ বয়সীদের এই প্রতিযোগিতা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রতিভাবানদের নিয়ে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিওএ মহাসচিব শাহেদ রেজা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সারা দেশ থেকে যেন খেলোয়াড় উঠে আসে, সেই লক্ষ্যেই এমন প্রতিযোগিতা। গেমস শেষে আমরা বসে মূল্যায়ন করব, তারপর প্রতিভাবানদের নিয়ে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে উদীয়মানরা হারিয়ে না যায়।’

বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ আশা প্রকাশ করেছেন এই বলে, ‘হারিয়ে যাওয়া খেলাগুলোকে চাঙ্গা করা ও প্রতিভা খুঁজে বের করার চেষ্টা এই গেমসের মাধ্যমে। কতটুকু পেরেছি, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। চূড়ান্ত পর্বের পারফরম্যান্সের পর সবকিছু পরিষ্কার হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম