বাংলাদেশের বিপক্ষে এক বাংলাদেশির লড়াই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ২১:৫১আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৯:২৬

মোহাম্মদ আমজাদ হোসেন পাকিস্তানের ফয়সালাবাদে শনিবার শুরু হচ্ছে আইএইচএফ ট্রফি জোন দুইয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের খেলা। ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগে হবে আন্তর্জাতিক এই হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে জুনিয়র বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। আর এই ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ এক বাংলাদেশি!

প্রায় তিন বছর ধরে মালদ্বীপের কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আমজাদ হোসেন। ফয়সালাবাদ থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এর আগে  বাংলাদেশের বিপক্ষে এসএ গেমসে কোচেস লাইনে প্রথম দাঁড়িয়েছিলাম। তখন খারাপ লেগেছিল। দেশের বিপক্ষে কোনও দলকে নির্দেশনা দেওয়ার কথা ভাবতেই কেমন জানি লাগছিল। যদিও জানি বাংলাদেশ জিতবে, তবু একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশের বিপক্ষে  থাকবো!’

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে কোচেস লাইনে (ফুটবলে যা ডাগ আউট) দাঁড়াতে যাচ্ছেন আমজাদ। নিজেকে যেন সান্ত্বনা দিতেই তার মন্তব্য, ‘আমি একজন বাংলাদেশি হয়ে মালদ্বীপের হেড কোচ হয়েছি, এটা আমার কাছে অনেক কিছু। আর মালদ্বীপ ভালো করলে তো বাংলাদেশেরও সুনাম বাড়বে। কোচেস লাইনে দাঁড়ানো শুধু পেশাগত কারণে।’

হ্যান্ডবলে মালদ্বীপের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। আমজাদের তাই প্রধান লক্ষ্য যতটা সম্ভব লড়াই করা, ‘ইয়ুথ আর জুনিয়র দুই বিভাগেই বাংলাদেশ এগিয়ে। মালদ্বীপের পক্ষে জয় পাওয়া খুব কঠিন। যত কম গোল হজম করা যায়, ততই ভালো। আমি চাই বাংলাদেশ এই প্রতিযোগিতায় ভালো করুক, সাফল্য পাক। সেই সঙ্গে মালদ্বীপেরও উন্নতি হোক।’

প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক পাকিস্তান। এর মধ্যে আফগানিস্তান শুধু জুনিয়র বিভাগে খেলবে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম