বাবা অটোরিকশা চালক, ছেলে স্বর্ণজয়ী শুটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৮:০৫আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৮:১৭

বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণপদক জিতেছেন মেহেদী হাসান লিমন বাবা মোহাম্মদ রঞ্জু শেখ সিএনজিচালিত অটোরিকশা চালক। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া মেহেদী হাসান লিমন অনেক লড়াই করে শুটিং চালিয়ে যাচ্ছেন। তার পরিশ্রম আর সংগ্রাম সার্থক। বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছেন রাজশাহী বিভাগের লিমন। ওপেন সাইট এয়ার রাইফেল ইভেন্টে ২৪৭ পয়েন্ট স্কোর করে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।

২৩৯ পয়েন্ট স্কোর করে রুপা পেয়েছেন ঢাকা বিভাগের ফজলে রাব্বি। ময়মনসিংহ বিভাগকে ব্রোঞ্জ এনে দেওয়া মোহাম্মদ অর্ণবের স্কোর ২৩৬ পয়েন্ট।

পাবনা রাইফেল ক্লাবের পৃষ্ঠপোষকতায় উঠে আসা লিমন সাফল্যের আনন্দে ভাসতে ভাসতে কৃতজ্ঞতা জানালেন কোচ ওসমান গনিকে, ‘আমার কোচ ওসমান গনি জাতীয় পর্যায়ের শুটার ছিলেন। তিনি আমার মামার বন্ধু। উনার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই। ছোটবেলায় তাকে দেখেই শুটিংয়ে আসতে আগ্রহী হই। কোচের জন্য যুব গেমসে এমন ফল করতে পেরেছি।’

প্রতিযোগিতার প্রথম স্বর্ণপদক জিতে লিমন উচ্ছ্বসিত, ‘খুব ভালো লাগছে, এই আনন্দ  ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন একটা প্রতিযোগিতা আয়োজন করায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। শুনেছি এখানে যারা ভালো করবে, ফেডারেশন তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এটা হলে সত্যিই খুব ভালো হবে।’

কোচ ওসমান গনি প্রিয় ছাত্রের প্রশংসা করে বললেন, ‘লিমন খুবই মেধাবী এবং পরিশ্রমী ছেলে। ওর বয়সী ছেলেরা সাধারণত দুরন্ত, চঞ্চল হয়। কিন্তু সে খুব শান্ত, ধীর-স্থির, শুটিং রেঞ্জে মনোযোগী ছাত্র। অন্য ছেলেরা অনেক সময় কথা শোনে না, কিন্তু লিমনকে যা বলি তাই শোনে।’

রবিবার গুলশান শুটিং কমপ্লেক্সে আরও পাঁচটি ইভেন্ট চূড়ান্ত হয়েছে। এয়ার রাইফেলে বরিশাল বিভাগের জিন্নাত কবির সূচনা, এয়ার পিস্তলে ময়মনসিংহ বিভাগের শেখ শাহজালাল সাদমান ও খুলনা বিভাগের  নিলুফার ইয়াসমিন এবং ম্যাচ এয়ার রাইফেল ইভেন্টে ঢাকা বিভাগের সাকিবুল আলম আল-আমিন ও খুলনা বিভাগের ফারবিন চৌধুরী রিথীকা স্বর্ণপদক জিতেছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম