যুব গেমসের ২০০ মিটারে সেরা হাসান-রূপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২১:৫১আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২১:৫১

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ী হাসান ও রূপা বাংলাদেশ যুব গেমসে অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন হাসান মিয়া ও রূপা খাতুন।

চট্টগ্রাম বিভাগের হাসান ২২.০০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। আর মেয়েদের বিভাগে সবাইকে পেছনে ফেলেছেন রাজশাহী বিভাগের রূপা, তার টাইমিং ২৬.০০ সেকেন্ড।

শটপুটে ঢাকার শারমিন আক্তার ও ডিসকাস থ্রোতে মাহমুদুল ইসলাম শাওন সেরা হয়েছেন।

হ্যান্ডবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। ফাইনালে তারা ২২-১৭ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়েছে।

কুস্তিতে চারটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে খুলনা বিভাগ সেরা। রানার্সআপ চট্টগ্রাম পেয়েছে চারটি স্বর্ণসহ ছয়টি পদক।

ব্যাডমিন্টনে উর্মি দ্বিমুকুট জিতেছেন। এককের ফাইনালে তিনি সিলেটের জেরিনকে ২১-১০, ২১-৪ পয়েন্টে হারিয়েছেন। দ্বৈতে উর্মি-সাথী জুটি ২১-১৪, ২১-১৪ পয়েন্টে চট্টগ্রামের তিশা-ফারজানা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বক্সিংয়ে ছিল রাজশাহী বিভাগের জয়জয়কার। ৪৮ কেজিতে ফাতেমা আক্তার, ৪৯ কেজিতে অনিক হাওলাদার এবং ৫২ কেজি ওজনশ্রেণিতে আবু তালহা স্বর্ণপদক জিতেছেন। তিনজনই রাজশাহীর বক্সার।

স্কোয়াশে ছেলে-মেয়ে দুই বিভাগেই চট্টগ্রাম সেরা হয়েছে। তায়কোয়ানদোতেও ৭টি স্বর্ণ, ৪টি রুপা এবং ৭টি ব্রোঞ্জ জিতে সবার ওপরে চট্টগ্রাম।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের